প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:৪১ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৬:৪২ PM

নানা আয়োজনে খানসামা উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় নতুন বছরকে বরণ করার নানা আয়োজন।
এ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল সাজে সজ্জিত একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা, পান্তা ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্বোধন করা হয়েছে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলা।
ইউএনও কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, অফিসার ইনচার্জ নজমূল হক, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
স্বদেশ প্রতিদিন/এনআর