প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৪:৪৮ PM

গত রবিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা অফিস সম্পাদক হাবিবুর রহমানকে (৩২) কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এই ঘটনার সততা নিশ্চিত করেন।
রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়িতে যাওয়ার পথে এই হামলার শিকার হন তিনি।
পরে রাত ২ টা ১৫ মিনিট এর দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।
গুরুতর আহত সাবেক ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক হাবিবুর রহমান নিজ বাড়িতে যাওয়ার পথে এই হামলার শিকার হন উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. হাবিব।
এলাকাবাসী জানান, শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় স্থানীয়রা হামলাকারী আমিনুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।’
তিনি আরও বলেন, ‘রোববার রাত ১১টার দিকে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক হাবিবুর রহমান নিজ বাড়িতে যাওয়ার পথে আমিনুল ইসলামের নেতৃত্বে ৮ জনের একটি দুর্বৃত্ত দল হাবিবুর রহমানের চলন্ত মোটরসাইকেলে ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মাথায় হেলমেট থাকায় তেমন ক্ষতি না হলেও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত করে। ডান হাতের মারাত্মকভাবে জখম হয়। পরে আহত হাবিবুর রহমানের আত্মচিৎকারে আশপাশের লোকজনেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারী আমিনুল ইসলাম পাশের এক বাড়িতে লুকিয়ে পড়লে স্থানীয়রা তাকে ধরতে সক্ষম হয়। পরে স্থানীয়রা হামলাকারী আমিনুল ইসলামকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম