প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১১:২০ পিএম

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে গভীর কূপ খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ(৩৫) নামে দুই আদিবাসীর মৃত্যুে হয়েছে। রবিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়ীতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কূপ খনন করতে যান। আজ ছিলো কূপ খননের শেষ দিন। তাই কূপ খনন শেষে কূয়ার নীচে কিছু ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিস্কারের জন্যে প্রথমে নারায়ন কোচ বাঁশ দ্বারা নীচে নামে। এসময় কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ন কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে।
খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উভয়কে গভীর কূয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করে।
তাদের এমন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঝিনাইগাতী থানার অফিসার ইনর্চাজ মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/এনআর