শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন
‘কিছু উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:২৮ AM

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছু কিছু উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে, তাদের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ জন্ম হয়েছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়, সম্পূর্ণ মিথ্যা কথা। সত্যিটা হলো, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। জনগণ ভোট দিতে চায়। জনগণ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে চায়।’

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ খান, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।

আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের সরকার গঠন করবে। নির্বাচিত সদস্যদের মেজরিটি নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এর বাইরে সংবিধানে অন্য কোনো কথা লেখা নেই। গত ১৫ বছর এ দেশে সেটা চলেনি, সে জন্য ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ব্যবস্থার পরিবর্তন ঘটেছে।

এই পরিবর্তনের জন্য সংগ্রাম হয়েছে। এটার জন্য মানুষ জীবন দিয়েছে। এটার জন্য বিপ্লব হয়েছিল। সুতরাং সেই অবস্থানের মর্মবাণী শহীদের রক্তের যে চেতনা, সেটা মনে রাখতে হবে। ধারণ করতে হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপি নেতা আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাই। তাকে আমরা সালাম জানাই। ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা নিরলস পরিশ্রম করছেন। তার গৌরবদীপ্ত নামের কারণে, বাইরের দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। এটা খুব ভালো কথা। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেবেন, যেটি পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই নির্বাচন আমরা দেশের মানুষ দেখার জন্য অপেক্ষা করছি।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, ‘আমরা কাউকে কাউকে দেখছি, ফ্যাসিস্ট সরকারের দোসরদের নিয়ে দল ভারী করার চেষ্টা করছেন। কেন এমনটা করছেন? বিএনপিতে কি লোকের অভাব? কোটি কোটি মানুষ বিএনপিকে সাপোর্ট করে। ওই পতিত সরকারের লোকদের তাহলে কেন পুনর্বাসন করা হচ্ছে? যারা আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দেবেন, দলে ভেড়াবেন, সে যত বড়ই নেতা হোন না কেন, তাকে বয়কট করবেন। যে বা যাঁরা অন্যায় করছেন, গণশত্রুতে পরিণত হচ্ছেন। তাদের দায়ভার কোনোভাবেই দল নেবে না। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা। তাঁদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এবং বহিষ্কার করা হবে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close