শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাঙা রাস্তা মেরামতে তরুণদের সাহসী উদ্যোগ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৩:০৯ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের একটি কাঁচা রাস্তা বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায়, নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সেই রাস্তার সংস্কার কাজে নেমেছেন এলাকার তরুণ যুবকরা।

শুক্রবার (১১ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের উত্তর দলগ্রাম জামবাড়ি এলাকার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাইদুলের দোকান থেকে খট্টুর মসজিদ চৌপথী পর্যন্ত রাস্তার খানাখন্দে মাটি ভরে সংস্কারের কাজ করছেন স্থানীয় যুবকেরা।

এই উদ্যোগে অংশ নিয়েছেন জাহাঙ্গীর আলম, তৌফিক আহসান, ওমর আলী, জাহিদুল, নাল্টু মেকারসহ আরও অনেকে।

স্থানীয়দের মতে, সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে যানবাহনসহ পথচারীদের চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। বর্ষাকালে এই রাস্তাটিই উপজেলা সদর ও আশপাশের বাজারগুলোতে যাতায়াতের প্রধান পথ। তাই রাস্তাটি কিছুটা হলেও চলাচলের উপযোগী করতে সংস্কার কাজে হাত লাগিয়েছেন যুবকেরা।

রাস্তাটি সংস্কারে অংশ নেওয়া এক যুবক বলেন, ‘বর্ষায় রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে মাটি ফেলে খানাখন্দ সংস্কার করছি। এলাকার উন্নয়নে সবাই মিলে কাজ করলে অনেক কিছুই সম্ভব। এতে কোনো লজ্জা নেই, বরং গর্বের বিষয়।’

তারা আরও বলেন, ‘খুব শিগগিরই রাস্তাটি সরকারিভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।’

এ বিষয়ে দলগ্রাম ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজী আবু হানিফ বলেন, ‘বর্ষা এলে প্রায় ১ কিলোমিটার রাস্তায় পানি জমে যায় এবং গর্ত সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে যুবকদের স্বেচ্ছাশ্রমে সংস্কার কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তাদের এই মহৎ উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

সংস্কারের সময় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জার আলী উপস্থিত ছিলেন এবং যুবকদের কাজের প্রশংসা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close