শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানের লামায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ২
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ পিএম

বান্দরবানে লামায় শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে দুই যুবকে গ্রেপ্তার  করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে মাহি (১৮) এবং শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মাহমুদ (২২)।

গোপন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে শিলেরতুয়া মুইংতং রিসোর্টে রুম বুকিং দেয় মাহি। পরে বুধবার ৯ এপ্রিল ১২ টার দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে লামা বাজার থেকে সেখানে নিয়ে যায়। এসময় রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ ও ইফাতসহ কিছু যুবক রুমে ঢুকে মাহি ও কিশোরীকে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে তাদেরকে রুমে আটকে রেখে মারধর করে টাকা দাবি করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে আটক করে।

কিশোরীর মা জানান, বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসলে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। পরে মেয়ের ফোন বন্ধ পেলে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দিকে
খোঁজা-খুঁজি করা হয়। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা কল আসে তখন ফোনে কিছু যুবক বলে আপনার মেয়ে আমাদের কাছে আটক রয়েছে। ৫০ হাজার টাকা নিয়ে আসেন, না হলে আপনার মেয়ের আপত্তিকর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে। আমি তখন কোনো উপায় না পেয়ে লামা থানায় ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে।

পরে তিনি বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করে লামা থানায় একটি মামলা দায়ের করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাটি ধর্ষণ না এটি একটি অপহরণ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close