বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে : বারাক ওবামা      ● ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস      ● এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর      ● ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি      ● পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা      ● হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু      ● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      ● যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২      ● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      
‘পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৬:২৯ PM

সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত বলে জানিয়েছেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াক সুং ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের অধিবেশনে মূল বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে।’

জানান যায়, ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক অধিবেশনে ‘বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক একটি অধিবেশনে উপস্থাপনা করেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা।

কিয়াক সুং বলেন, শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিকদের দক্ষতা উন্নত ও হাতে তৈরি সুতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে। এছাড়াও তিনি নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গুদামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আরো বলেন, ‘এগুলো কাঁচামালের দ্রুত প্রাপ্তি নিশ্চিত করবে, যার ফলে নির্মাতারা আরও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবেন।’ 

সাম্প্রতিক বাণিজ্য উন্নয়নের বিষয়ে মন্তব্য করে তিনি জানান, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির তিন মাসের স্থগিতাদেশ কিছুটা স্বস্তি এনেছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

কিয়াক সুং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে মূল্য সংযোজন উৎপাদনের ওপর জোর দেন। তিনি সতর্ক করে বলেন, উচ্চমূল্যের পোশাক উৎপাদনে মনোযোগ না দিলে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

বিজিএমইএ’র প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।


স্বদেশ প্রতিদিন/আইজেপি







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close