শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, নেই তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৮ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়েই টেস্ট ম্যাচে ফিরছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজের জন্য প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি সম্পুর্ণ ভাবে প্রস্তুত নন।’

তাসকিনের অনুপস্থিতিতে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে তিনি। অভিষেকের জন্য তাকিয়ে থাকতে হবে সিলেট টেস্টের দিকেই।

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে দলে নেই লিটন দাস, যিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকছেন না।

২০ এপ্রিল সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৮ এপ্রিল।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close