বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এসএসসি পরীক্ষা: প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ২:৫০ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৩:১৭ PM

চলতি শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত যেকোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

পাশাপাশি পরীক্ষার পরিবেশে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচকভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সংক্রান্ত আইন ও অন্যান্য তথ্য সম্পর্কে সবাইকে সচেতন হতে বলা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) এ বিষয়ে অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এ কথা বলে। বার্তায় পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে কেন্দ্রে প্রবেশ এবং শিক্ষার্থীদের আসন গ্রহণ করতে বলা হয়েছে। 

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ বা মিথ্যা ধারণাদায়ক কনটেন্ট প্রকাশ, বিতরণ বা ছড়িয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ অনুযায়ী, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রতারণা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এছাড়াও, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বা বিভ্রান্তি ছড়াতে জেনে-বুঝে বিকৃত তথ্য প্রকাশ, প্রচার বা সম্প্রচারের অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৩ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close