প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১:৫৭ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ২:০২ PM

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার তিনি নিজ কর্মস্থলে যোগ দেননি।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “কাজ নেই, স্কুল নেই। আজ কাজে যোগ দিচ্ছি না।” পোস্টের সঙ্গে বাংলাদেশ ও ফিলিস্তানের পতাকার ছবিও জুড়ে দেন তিনি, যা থেকে স্পষ্ট তার সংহতি ও প্রতিবাদ।
এর আগে বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিশ্বব্যাপী এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে। দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ছিল।
বিশ্বজুড়ে চলমান এই প্রতীকী ধর্মঘটের উদ্দেশ্য—ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও গণহত্যার বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।
স্বদেশ প্রতিদিন/এনআর