বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে গেল মিনিবাস, আহত ১৫
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:০৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস সড়কের দক্ষিণ পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এসময় যাত্রী ও পথচারীসহ মোট ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিনিবাসটি যাত্রী নিয়ে সোনারগাঁ থানার মোগড়াপাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বালুয়াকান্দি এলাকা অতিক্রমের সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে সড়কের পাশের তপন মিয়ার দোকানে ঢুকে পড়ে।

এসময় বাসটির যাত্রী  রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম (৫৫) ও তার পুত্রবধু মাহমুদা বেগমসহ (২৫) ১২ থেকে ১৫ জন পথচারী আহত হয়। মাথা ও কানে আঘাতপ্রাপ্ত যাত্রী আনোয়ারা বেগমকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শওকত হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার  কল করে কথা বলা সম্ভব হয়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close