বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে অটোরিকশার সাথে সংঘর্ষে বাইকারের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ পিএম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে বাইকার মো. রেদওয়ান রাজা (৪৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

রেদওয়ান একই ইউনিয়নের বাগাদী গ্রামের রাজা বাড়ীর মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি দুই সন্তানের জনক। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।

মৃত রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম বলেন, দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে লোকজন বাগাদী চৌরাস্তা তার দোকানের সামনে রেদওয়ানকে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করলে যাওয়ার পথে মতলব পার হলে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট আবেদন করা হয়েছে। আইন পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close