বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন সংসার শুরুর ইঙ্গিত মাহিয়া মাহির
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৩:৪০ পিএম

বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে বন্ধু-বান্ধবী ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি এবং তার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মাহিয়া মাহি, যেখানে তিনি লিখেছেন, খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে...!

তিনি আরও লিখেছেন, ‘কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’

পোস্টে তিনি আরও বলেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলদের মতো ফেসবুক স্ক্রলিং করব না, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

সবশেষে মাহি লেখেন, ‘সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে...। যে মায়া আমাদের মৃত্যু অবধি একসঙ্গে রাখবে।’

এদিকে, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চার বছরের মাথায়, ২০২০ সালে বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। এরপর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ এক ভিডিও বার্তায় রকিবের সঙ্গে তার বিচ্ছেদের খবর জানান মাহি।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close