প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:৩০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্বদেলুয়া ব্রিজের উপর ট্যাংকলরী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পূর্বদেলুয়া ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত এবং চারজন আহৃত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর