শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাজেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি সব সময় রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:৩৫ পিএম

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুন নির্বাপণের গুরুত্ব বিবেচনায় অস্থায়ীভাবে আপাতত ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালককে এ নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সাজেক পরিদর্শন করে তিনি এই নির্দেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এসময় তিনি স্থানীয় মৌজা প্রধান (হেডম্যান), গ্রাম প্রধান (কার্বারী) ও স্থানীয় প্রতিনিধি সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে বিজিবির হেলিকপ্টারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির এলাকা এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন ৬ই বেঙ্গল পরিদর্শন করেন। পরে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। 

এরপর বাঘাইহাট থেকে দুপুর একটার দিকে বিজিবির সাজেক বিওপিতে পৌছান তিনি। সেখানে বিজিবির ক্যান্টিন সীমান্ত শৈলীতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কার্বারীর (পাড়া প্রধান) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সফরে তার সঙ্গে ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভুঁইয়া, সদর দপ্তর বিজিবি অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা), ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন প্রমুখ। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close