বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছেলের মৃত্যুশোকে মায়ের মৃত্যু, জানাজা-দাফান একসাথে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:২৪ AM

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ক‌য়েক ঘণ্টা পর শোকে মারা গেছেন মা। বুধবার সকাল ১১ টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫২), আর মায়ের নাম কছতুরা বানু (৭২)।

জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিল। গত মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনা শুনে মা কছতুরা বানু স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসাথে মা ও ছেলের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close