প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৯:০০ পিএম

ঈদের দ্বিতীয় দিনেও নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ৷ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পুরোটাই ফাঁকা। তবে মহাসড়কটিতে কিছু গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিক-আপ ও মোটরসাইকেল চলাচল করছে।
ঈদের দিন যমুনা সেতু দিয়ে ১৬ হাজার ৫১টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬৮ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ৯ হাজার ১৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪০ লাখ ৩ হাজার ১৫০ টাকা। ঢাকাগামী ৬ হাজার ৮৬৮ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।
স্বদেশ প্রতিদিন/এনআর