শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৮:১৩ পিএম

ঈদের দিন রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতি শেষে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। এতে হাকিম মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। 

মামলার এজাহার থেকে জানা যায়, স্বামী ও দুই সন্তান নিয়ে গৃহবধূর সংসার। স্বামী দিনে চায়ের দোকান ও রাতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। ঈদের দিন সন্ধ্যার পর পাহারা দিতে যথারীতি স্বামী ঘর থেকে বের হয়ে যান। রাত ১০টার পর গৃহবধূ দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে জানালা কেটে ডাকাতরা মুখোশ পরে ঘরে প্রবেশ করে। তারা ঘরের টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যাওয়ার আগে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে এক ডাকাত। ধস্তাধস্তির সময় মুখোশ খুলে গেলে হাকিম মিয়াকে চিনতে পারেন গৃহবধূ। হাকিম ওই গৃহবধূর প্রতিবেশী।  

ভুক্তভোগী গৃহবধূ জানান, ডাকাত দলে পাঁচ থেকে ছয় জন ছিল। তাদের মধ্যে হাকিম মিয়া তাকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে পরে এসে পরিবারের সবাইকে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। ভোরে স্বামী বাড়িতে ফিরলে ডাকাতি ও ধর্ষণের ঘটনা জানান তিনি। এরপর থানায় গিয়ে মামলা করেন।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close