প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৯:১১ পিএম

টাঙ্গাইলে ৭শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় সৃষ্টি একাডেমিক ভবনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
টাঙ্গাইল এরিস্টোক্রেটের সভাপতি লায়ন এড. আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন এর সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম রিপন, জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদ, রিজিওন চেয়ারপার্সন ক্লাবস লায়ন কামাল হোসেন, রিজিওন চেয়ারপার্সন লায়ন রিয়াজ আহমেদ লিটন, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, লিও জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর সভাপতি লিও মো. রাকিব হোসেন।
এ সময় উপস্থিত ৭ শত পরিবাবের মাঝে পোলাওয়ের চাল, সেমাই, চিনি,পাস্তুরিত তরল দুধ, সয়াবিন তেল, গরম মসলা, লবন, আলু, পেয়াজ ও মাংস কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
সৃষ্টি শিক্ষা পরিবার ও লায়ন্স ক্লাব অব ঢাকা টাঙ্গাইল এরিস্টোক্রেট এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সম্মানিত সদস্য ও লিও ক্লাবের সদস্যবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এনআর