শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
যাত্রীবাহী বাস ঢুকে পড়লো মার্কেটে, আহত ৯
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৭:৪৭ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ৭:৫১ PM

যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটে ঢুকে পড়ে। এতে বাসের ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১২-২২৮৯) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলো। পথিমধ্যে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার পৌঁছালে ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সরাসরি সড়কের পাশে মার্কেটের মধ্যে ঢুকে যায়। এতে বাসের যাত্রী সাতক্ষীরার ইয়াসিন, আলামিন গাজী (২৬),আব্দুল মান্নান (৩৬), ষরেহেনা পারভীন রিক্তা (২৩), খুলনার লিটন (৩০) ও গাড়ির হেলপার কুষ্টিয়ার ইউসুফসহ ৯জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তিনি আরো জানান, বাসটি উদ্ধারে উদ্যোগ নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close