প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:২৫ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ৭:১২ PM

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ফেনী জেলার আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২৭ মার্চ) সকালে ফেনী জেলা কার্যালয়ে আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন।
হেলাল উদ্দীন জানান, এই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সারাদেশের মতো ফেনীতেও ১৯৬ জন আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারদের মাঝে এই উপহার বিতরণ করা হচ্ছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস এবং ২০০ গ্রাম ঘি।
ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন বলেন, আনসার ভিডিপির সদস্যরা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগ তাদের দায়িত্ব পালনে আরো উদ্বুদ্ধ করবে।
বিতরণ অনুষ্ঠানে জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফেনী সদর উপজেলা আনসার কর্মকতা মো: সানেয়ারুল আলম, ছাগলনাইয়া উপজেলা আনসার কর্মকতা রিক্তা রানী হাজারী, পরশুরাম উপজেলা কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা কর্মকতা আমির হোসেন, টিআই দিলরুবা, টিআই খাদিজা, টিআই ভিক্টর বসাক, টিআই শাখায়াত এবং হিসাবরক্ষক সোহরাব হোসেনসহ আনসার ভিডিপির অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ