প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ২৬.০৩.২০২৫ ৯:০৩ PM

গণপরিষদ ও সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর যে চক্রান্ত চলছে, তা বাংলাদেশকে নতুন করে পিছিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটন নেভি গলিতে এনসিপির গণ-ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, একাত্তরে অর্জিত স্বাধীনতা যখন অন্ধকারে ছিল চব্বিশ তখন মশাল নিয়ে এসেছে। চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ছাড়া একাত্তরের ধারাবাহিকতা সম্ভব হতো না।
গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিচার, সংস্কার ও গণপরিষদের বাস্তবতা আমলে নিয়ে নতুন বাংলাদেশের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর