শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ২:১৬ পিএম আপডেট: ২৪.০৩.২০২৫ ২:৩০ PM

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস নামের এক সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে মানবাধিকার ডিফেন্ডার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদর উপজেলা শাখার সভাপতি আহম্মদ হোসেন, সাধারণ সম্পাদক বাবলু কুমার কুন্ডু, তরুণ দলের সদস্য শারমিন আক্তার ইমু, গোল্ডেন ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুরা প্রতিনিয়ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। এসব বর্বর ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। তারা দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দেন বক্তারা।


স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close