শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা ফাঁস, থানায় জিডি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৩ AM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনার অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা মো.কামরুল হাসান আকাশ। তিনি নিজেই বাদী হয়ে গত শুক্রবার ২১ মার্চ কবিরহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ছাত্রদল নেতা আকাশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবগ্রামের আব্দুল গনির ছেলে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

অভিযুক্তরা হলেন, আব্দুল হাকিম সুজন (৩৮), একই গ্রামের আবদুল আলী প্রকাশ ধনু মেম্বারের ছেলে ও ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও মৃত বসু মাঝির ছেলে সফি উল্যাহ ওরফে হেন্জু মাঝি, আব্দুল হাসেমের ছেলে আব্দুল মালেক (৫৫), মৃত মো.চৌধুরী মিয়ার ছেলে মো.ইউনুছ (৪৫)।  

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ছাত্রদল নেতা আকাশকে হত্যার পরিকল্পনার একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপে ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাকিম সুজন ও একই যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিপনকে বলতে শোনা যায়, একদম নগদে কাজ করতে হবে। এই কাজে ৫০ হাজার টাকা লাগলেও সুজন খরচ করবে। 
যুবদল নেতা সুজন বলেন, এলাকার বাহিরে ঘটনা করবে, কেউ কিছু বলতে পারবে না। বাড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তাকে হামলা করবে। 
যুবদল নেতা সুজনকে যুবলীগ নেতা রিপনকে বলতে শোনা যায়, আমি সংগ্রাম করছি আপনাদের জন্য। ও ছেলেদের একসাথ করছে আমার কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। এছাড়া ২০২৪ সালের ১২ আগস্ট সন্ধ্যার দিকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আকাশের ওপর হামলা চালায় সুজন ও তার লোকজন।

যোগাযোগ করা হলে ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাকিম সুজন ফাঁস হওয়া অডিও ক্লিপের ভয়েস তার বলে নিশ্চিত করেন। যুবলীগ নেতা রিপন কিছু দিন আগে মারা যায়। তবে যে কথা হয়েছে সেটা ছাত্রদল নেতা আকাশকে নিয়ে নয়। সেখানে কথা হয়েছিল তার ভগ্নিপতিকে নিয়ে। কিছু দিনের মধ্যে তার বোনকে সেই ঘর থেকে নিয়ে নেওয়া হচ্ছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, ছাত্রদল নেতার পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।    

স্বদেশ প্রতিদিন/এনআর 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close