শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য কাউছার মেম্বারকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে বাড়িখলা দক্ষিণ পাড়া মসজিদের সামনে বাড়িখলা গ্রামের সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লাউর ফতেহপুর তুজু মিয়া ইসলামি আলিম মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন আহমেদ সেলিম, বাড়িখলা গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহ জাহান সরকার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শামীম খান স্বপন, মাওলনা সাইদুল ইসলাম, সমাজ সেবক মিজানুর রহমান, আল আমিন, মোঃ আরিফ সরকার, মোঃ ওসমান গনি, মোঃ কিবরিয়া, সামছুল আরেফিন উচ্ছাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ২৩ শে নভেম্বর রাতে বাড়িখলা গ্রামের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে জোড়পূর্বক ধর্ষণচেষ্টা করেন সাবেক ইউপি সদস্য কাউসার মিয়া। কাউসার মেম্বারের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ উঠলে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করা হলেও এই ঘটনায় সালিশে ডাকা হলেও তিনি উপস্থিত হয়নি। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবিতে প্রায় চার মাস পূূূর্বে নবীনগর থানায় মামলা করেন। চার মাস হলেও ওই ধর্ষক কাউছার মেম্বার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এলাকায়, প্রশাসন এখনো গ্রেফতার করতেছেনা। আমরা তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close