শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুড়ি ওড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালিদ (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে। খালিদ ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।

পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত খালিদকে আটক করে নিয়ে যান।

স্থানীয়রা বলেন, আমরা এই ঘটনার সর্বোচ্চ বিচার দাবী করছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এর সর্বোচ্চ বিচার করবে।

বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জফর দস্তগীর বলেন, মঙ্গলবার দুপুরে বিটঘর আশ্রয়ণ প্রকল্প থেকে মেয়েটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাইমারী স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির বাবা আমাকে পরের দিন বুধবারে অবগত করেন। তখন আমি বললাম এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না। পরে আমি ছেলের বাবাকে অবগত করি। বুধবার সন্ধ্যায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে আমরা যাওয়ার পূর্বেই সাধারণ জনগণ মিলে গণপিটুনি দেই। তার অবস্থা আশংকাজনক। বিষয়টি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে সাথে সাথে থানা পুলিশকে খবর দেয়৷ তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যান। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে। আর গ্রেপ্তার হওয়া যুবক খালেদ পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close