বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরে সাবেক জেলা পরিষদ-উপজেলা চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে মামলা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:৩১ পিএম

পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান (হ্যাপী) ও তার স্বামী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে দুদক পৃথক দু’টি মামলা করেছে। 

বুধবার দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর জেলা কার্যালয়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ  থাকার অভিযোগে এ মামলা দু’টি রুজু করা হয়। 

দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সালমা রহমান (হ্যাপী) জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গিতপূর্ণ এক কোটি ৮০ লাখ এক হাজার ২৮৯ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অন্যদিকে মজিবুর রহমান খালেক তিন কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯৩৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। স্বামী-স্ত্রী উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(০১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ এনে দুদক এ মামলা দু’টি করে। 

স্বদেশ প্রতিদিন/এনআর








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close