বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদা না দেওয়ায় ইজারাদারকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:৩২ AM

যশোর শহরের রেলরোড পঙ্গু হাসপাতাল এলাকায় মীর সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাদী রেলগেট এলাকার মীর শওকতের ছেলে। তিনি শহরের রেল বাজারের ইজারাদার।

নিহতের স্বজনেরা জানান, সাদীর কাছে চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। তার জেরেই সোমবার রাতে সাদীকে ছয় থেকে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে গুলিবিদ্ধ সাদীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ১২টার দিকে মৃত্যু হয় তার।
 
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক খান মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পঙ্গু হাসপাতালের সামনে সুমন ওরফে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন। রেল বাজার নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close