মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:৩২ AM আপডেট: ১৮.০৩.২০২৫ ১০:৩২ এএম

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনের নেতৃত্বে  বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। 

১৭ মার্চ সোমবার দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিষ্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সাথে জড়িত নয়। তারপরেও জাতীয় পার্টি ফ্যাসিষ্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোন কর্মকান্ডে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো। 

আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ। এ সময় উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close