বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:৩১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার আজগানা ইউনিয়নের কুঁড়িপাড়া গ্রামের ১০ বছরের শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামি মো. ফিরোজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘটনার ৮ দিন পর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ আজগানা ইউনিয়নের কুড়িপাড়া নামাপাড়া গ্রামের মৃত. আব্দুর রশিদের ছেলে। 

রোববার (১৬ মার্চ) বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার (ওসি) মো. মোশারফ হোসেন। গ্রেপ্তারের পর অতি গোপনীয়তা অবলম্বন করে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির শিশুটি রাস্তার  পাশে বড়ই পাড়তে যায়। এ সময় অভিযুক্ত সিএনজি চালক ফিরোজ শিশুটিকে তার নানার বাড়ির টয়লেটে নিয়ে ধর্ষণ করে। 

বিষয়টি জানাজানি হলে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক সপ্তাহ পর ওই গ্রামের আব্দুল মালেক, বাবুল, ফাজুসহ আরো অন্যরা গ্রাম্য সালিশের আয়োজন করে ফিরোজকে শিশুটির পরিবারকে দেড় লাখ টাকা দিতে জরিমানা করা হয়। এ ঘটনার পর কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রচার হলে ঘটনার মোড় ওল্টো দিকে গিয়ে  মামলায় গড়ায়।

প্রসঙ্গত, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি ভুট্টা ক্ষেতে ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টাকালে সে পালিয়ে যায়। সে সময় তার ছেলে বাবাকে পালানোর জন্য  সহায়তা করায় তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ড আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। 


স্বদেশ প্রতিদিন/এনআর








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close