বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৬ মাস পর দলে ফিরে মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:৩৩ AM

পেশীতে চোট পাওয়ায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন নেইমার। অর্থাৎ কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা। তার পরিবর্তে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্ড্রিককে দলে ডাকা হয়েছে।

২০২৩ সালে হাঁটুর চোটে পড়ার পর ব্রাজিলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। চোট কাটিয়ে দীর্ঘ ১৭ মাস পর জাতীয় দলে ফেরার কথা ছিল তার। তবে বাধ সাধল চিরচেনা চোট। 

কিন্তু ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের এখন আরও একটি ধাক্কা লেগেছে, যার ফলে তিনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছেন।

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।

আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এই তারকা ফরোয়ার্ড। লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেন আবার আধারে হারালেন নেইমার!

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারো ছিটকে গেলেন। অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না নেইমারকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close