শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছিয়া
মাগুরা প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:৫৫ পিএম

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে আটটায় সোনাইকুন্ডী সম্মিলিত কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয় ।

চাঞ্চল্যকর এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে আছিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শোকে স্তব্ধ হয়ে গেছে মানুষ।

ঢাকা থেকে নিজের জেলা মাগুরাতে ফেরার পর মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামের পাশে সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার প্রথম লাইনেই কফিনের পাশে তার পিতা মো. ফেরদৌস শেখকে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।

এতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান ও উপজেলার বিএনপি'র নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি, মাগুরা সেনা ক্যাম্পের সেনা সদস্যরাসহ সহস্রাধিক মানুষ এ জানাজায় অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close