বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবার চোটে পড়লেন নেইমার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১১:২৫ AM

চোটের ভয়াল থাবা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না নেইমারের। আবারও চোটে পড়েছেন তিনি। ঊরুতে অস্বস্তি বোধ করছেন ৩৩ বছর বয়সী তারকা। মাঠের বাইরে তার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে দুঃসংবাদ ব্রাজিলের জন্য।

বাংলাদেশ সময় সোমবার ভোরে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তোস। তাদেরকে ২-১ গোলে পরাস্ত করেছে করিন্থিয়ান্স। বর্তমান ক্লাবের হার বেঞ্চে বসে দেখেছেন নেইমার। নতুন চোটের কারণে স্কোয়াডেও ছিলেন না তিনি।

আগের ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোস জিতেছিলো ২-০ গোলে। ওই ম্যাচেই বাম পায়ের উরুর মাংসপেশিতে হালকা টান লাগে নেইমারের। যে কারণে অস্বস্তিবোধ করায় করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। সাইডবেঞ্চে বসে বসে দলের হার দেখতে হলো তাকে।

করিন্থিয়ান্সের কাছে হারের পর নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম; কিন্তু আজ (গতকাল) সকালে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যথা অনুভব করি।’ কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অবশ্য জানা যায়নি।

বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে সাত ম্যাচে তিনটি করে গোল অ্যাসিস্ট করেছেন। প্রায় ১৭ মাস পর ব্রাজিল দলে ফেরার সুখবরও পান ৩২ বছরের এই ফরোয়ার্ড। এ মাসেই বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এই ম্যাচ দুটিতে নেইমারকে পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close