বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেশি দ্রুত তারাবি পড়া থেকে বেরিয়ে আসার পরামর্শ আজহারীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:১৭ AM

ফাইভ জি গতিতে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায়ের বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। তিনি বলেন, এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।

৯ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. আজহারী এ সময় পবিত্র কোরআনের সুরা আত-ত্বিন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বিন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং জয়তুন (জলপাই) ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত—এসবই আল্লাহর কসমের বিষয়। তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন।

ড. আজহারী আরও বলেন, সুরা আত-ত্বিনে শামনগরী বা সিরিয়া থেকে আল আকসা পর্যন্ত অঞ্চলের বরকত সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, যেখানে ঈসা (আ.)-সহ তিন নবীর পবিত্র জন্মস্থান অবস্থিত

ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর হুঃ মাঃ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন মো. নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন ও মো. আনোয়ার।

এছাড়া বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সদস্য মো. রমজান, মো. রাজু, মো. রাসেল, মো. সফিক, মো. মজিদ, মো. মামুন, মো. রেজওয়ান, খান তরিকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close