প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:০৬ পিএম

মাগুড়া জেলার আলোচিত শিশু ধর্ষণসহ দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে পাঁচবিবি পাঁচমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া মানববন্ধনে সাধারণ মানুষ ও গৃহবধূরাও অংশগ্রহণ করেন ।
নানা শ্লোগান সংবলিত প্লে কার্ড হাতে শতাধিক ছাত্র-ছাত্রী, নারী ও পুরুষের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির, ছাত্র প্রতিনিধি আজিজুল হক তপু, নাহিদ হোসেন, ফারজানা, গুলশান আরা গালিন, নারী উদ্যোক্তা হীরা ও ইব্রাহিমসহ অনেকে।
শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর