সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
গজারিয়ায় ৮০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, গাড়ি জব্দ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:১৭ AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৮০ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী। শনিবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া  উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে আটক করে র‍্যাব।

এসময় মাদক দ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকাপ ও ১টি হাইয়েস গাড়ি জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল মালেক (৩৮) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার আশা সমিতি অফিসের পাশের নূরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close