শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৫৮ AM

রাজশাহী নগরী দড়িখড়বোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা সংস্থার সদস্যসহ তিন জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত হলেও উত্তেজনা রাত ১১টা পর্যন্ত চলমান ছিল। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেন মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে সন্ধ্যায় মহিলা দলের নেত্রী লাভলীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা সেখান থেকে সরে এলে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

ইটপাটকেলের আঘাতে নগর গোয়েন্দা পুলিশের সদস্য তোফাজ্জলসহ আরও দুই জন আহত হন। এ সময় দড়িখড়বোনা এলাকায় থেমে থাকা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল ‘আজকের পত্রিকার’ মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের।

রাত সাড়ে ১০টার দিকে দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের কারণ জানতে পুলিশ কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close