শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অস্কারে সেরা অভিনেতা ব্রডি, অভিনেত্রী মাইকি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১:১৩ AM

এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। দ্য ব্রুটালিস্ট সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে অ্যানোরা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

অ্যানোরার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার। অ্যানোরা সেরা চলচ্চিত্রেরও পুরস্কার পেয়েছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয়েছে।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জোয়ি সালডানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে।

এবারের অস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

সেরা চলচ্চিত্র: অ্যানোরা
সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা)
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটানিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানোরা (শন বেকার)
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
সেরা প্রডাকশন ডিজাইন: উইকড
সেরা কসটিউম ডিজাইন: উইকড (পল ট্যাজওয়েল)
সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা ফিল্ম এডিটিং: অ্যানোরা (শন বেকার)
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য সাবস্ট্যান্স
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা অরজিনাল স্কোর: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড
সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: আই অ্যাম নট এ রোবট

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close