প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার সকালে ৩৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিশিষ্ট সমাজ সেবক ও পরোপকারী, সাতঘর হাটি দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন আল-রশিদের অর্থায়নে এবং আলোকিত সমাজ সাতঘর হাটির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাসুদুল ইসলাম মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াছুর রহমান, সাতঘর হাটি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক এম. নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া আবু বকর (রাযি:) মডেল মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াছিন আরাফাত প্রমুখ।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজে আরও সহযোগিতামূলক কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শারমিনুল ইসলাম সাইফুল এবং পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওঃ আরাফাত হুসাইন মুজাহিদী।
স্বদেশ প্রতিদিন/এমআর