প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১১:৩৯ AM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অঙ্গসংগঠন হোমনা উপজেলা কিশোর কন্ঠ পাঠক ফোরাম কর্তৃক একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার সেক্রেটারি নাজমুল সাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী জেনারেল সেক্রেটারি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজিম উদ্দীন মোল্লা। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মহিউদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সহকারী জেনারেল মাহবুব আলম মুন্সি, হোমনা উপজেলা জামায়াত ইসলামী আমীর মোহাম্মদ সাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি শুরু হয় হোমনা ইসলামী ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক রাফি আহমেদ সাঈদির কোরআন তেলাওয়াত এবং হোমনা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরফাত সিয়ামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৫৩ জন বিজয়ীকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর