বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত ব্যক্তিদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৫ পিএম

এক দফা দাবিতে গতকাল ২৬ ফেব্রুয়ারি থেকে টানা ২৬ ঘণ্টা ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। তারা সকাল ৯টা থেকে এখানে অবস্থান শুরু করেন।

আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রধান ফটক ঘুরে দেখা যায় আন্দোলনকারীদের সংখ্যা কমেছে। বর্তমানে সেখানে প্রায় ২৫ থেকে ৩০ জন অবস্থান করছেন। পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের ঘিরে রেখেছেন।

আন্দোলনকারীরা জানান, গত রাতে তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছেন এবং সকালে কিছু আন্দোলনকারী আশপাশের জায়গায় গেছেন। তবে তারা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা রওনা হয়েছেন এবং দুপুর বা বিকাল নাগাদ তারা সেখানে পৌঁছাবেন।

আন্দোলনকারীরা শুরুতে তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি নিয়ে এখানে অবস্থান শুরু করলেও এখন তারা এক দফা দাবিতে অনড় রয়েছেন।

গত বছরের ১৩ নভেম্বর, 'উন্নত চিকিৎসা'র দাবিতে, আহতরা পঙ্গু হাসপাতালে সামনে বিক্ষোভ করেছিলেন। সরকারের চার উপদেষ্টার আশ্বাসে তারা প্রায় ১৩ ঘণ্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান।

এরপর ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আবারও তারা বিক্ষোভে নামেন, এসময় তারা সুচিকিৎসা, পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন। এর পর ২ ফেব্রুয়ারি, আন্দোলনকারীরা মিরপুর রোড অবরোধ করে, এবং সন্ধ্যা ৬টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন।

শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে, রাত পৌনে ২টার দিকে আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ ছেড়ে হাসপাতাল ফিরে যান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close