বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চরফ্যাশনে 'গুণগত শিক্ষার সামাজিক দায়বদ্ধতা' শীর্ষক সেমিনার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ পিএম

‘শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ‘গুণগত শিক্ষার সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক একটি সেমিনার। আজ মঙ্গলবার সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌরসভার মেয়র আমিনুল ইসলাম মিনটিস, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ অন্যান্য ব্যক্তিরা।

বক্তারা সেমিনারে গুণগত শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব, শিক্ষকদের ভূমিকা এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, শিক্ষা শুধু স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, সুশিক্ষিত সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। সেমিনারে শিক্ষার মানোন্নয়নে সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্ব দেন। তারা বলেন, "গত ১৫ বছর ধরে নকলকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা শিক্ষার মানে হ্রাস ঘটিয়েছে।" তাই, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনে সহায়ক হতে নকলের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অপরদিকে, বক্তারা শিক্ষার মান উন্নয়নে বাধা হিসেবে পারিবারিক দারিদ্র্য, দুর্নীতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

সেমিনারের শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close