বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন: বরকত উল্লাহ বুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৫ AM

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘অনেকে বলছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি? আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। কাজেই আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না। দেশ ও জনগণকে বিভক্ত করবেন না। তারেক রহমান দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার তারেক রহমান। আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কীভাবে অর্থ সরবরাহ করেছেন, তা আমরা জানি। আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই, কারণ গত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপ-মহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলে রূপ নিয়েছে। আমাদের দলটি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে।’

এসময় বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close