প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে জাতীয় স্থানীয় সরকার ২০২৫ উদযাপন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বরে বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাকক্ষে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে বক্তৃতা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ লিমন, সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ আরিফ, করক্রির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সচিব ও সাংবাদিকবৃন্দ।
এদিনের অনুষ্ঠানটি স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব এবং ভবিষ্যতে তার উন্নয়নশীল ভূমিকা নিয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি করেছে।
স্বদেশ প্রতিদিন/এমআর