বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ে বাড়িতে সংঘর্ষে বরের চাচা নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ AM আপডেট: ২৩.০২.২০২৫ ১২:৪৮ PM

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

এ সময় প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর তিন ছেলে সামসুল ব্যাপারী (৪২), শাজাহান ব্যাপারী (৫০) ও শাহাদত ব্যাপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়েবাড়িতে উপস্থিত হলে উভয় পক্ষের বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে তিন ভাইয়ের কিল, ঘুষিতে ও লাথিতে সঙ্গে সঙ্গেই কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে কামাল ও শাজাহানদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইয়েরা কামালকে মারধর শুরু করেন।

এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close