বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধামরাইয়ে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৯ AM

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে এক যুবদল নেতাকে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকসির নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ বাবুল। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে দুইবারের সদস্য এবং কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি।

নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, তিনি ও তার স্বামী বিকেলে আকসির নগর আবাসন প্রকল্পে সরিষা মাড়াই করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার বাবা ইদ্রিস আলীর সামনেই তাকে ও তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তিনি ও তার বাবা হাতজোড় করে বাবুলের জীবন ভিক্ষা চাইলে সন্ত্রাসীরা ইদ্রিস আলীকেও মারধর করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা বাবুলের চোখ উপড়ে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা বাবুলকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তপূর্বক তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

বাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close