বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বইমেলায় উৎসবমুখর জনসমাগম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৭ পিএম

চির গৌরবের অমর একুশে আজ। প্রথম প্রহর থেকেই ভাষার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ ফুল হাতে নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। পিছিয়ে নেই শিশুরাও। তারা বাবা-মায়ের সঙ্গে শ্রদ্ধাঞ্জলি অর্পণে শামিল হচ্ছে। এরপর সেখান থেকে সোজা হাঁটছেন মেলাপ্রাঙ্গণের দিকে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিশু থেকে শুরু করে বয়স্ক, অধিকাংশরাই বইমেলায় ছুটে যাচ্ছেন। তাদের পোশাকে রয়েছে শহীদ দিবসের আবহ। 

এ সময় কথা হয় মোহাম্মদপুর থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আল-আমিনের সঙ্গে।

তিনি এই প্রতিবেদককে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যেসব বীরেরা মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলায় এলাম। এখন মেলা ঘুরব আর পছন্দের সব লেখকের বই কিনব।

তামান্না ফেরদৌস, কাজ করেন একটি বেসরকারি ব্যাংকে। ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছেন বইমেলায়।

তিনি বলেন, ছেলেকে নিয়ে আগে আমি শহীদ মিনারে ফুল দিয়েছি। সে সময় তাকে বলেছি, কেন আজ সবাই ফুল দিচ্ছে। সেও অনেক আগ্রহভরে সেসব কথা শুনেছে। এবার হালকা নাস্তা সেরে আমরা বইমেলায় ঢুকব। এরপর শিশু প্রহরে কিছু সময় কাটিয়ে বেশ কয়েকটি বই কিনব।

এর আগে, পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল ৮টায় খুলে দেওয়া হয় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এরপর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণের মেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাঠক সমাগম।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close