বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি : আসিফ আকবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৯ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরী বলে মনে করেন সংগীত শিল্পী আসিফ আকবর। যা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও দিয়েছেন তিনি। পোস্টে আসিফ লিখেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি।’

কেন আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আগে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।’

আসিফের সেই পোস্টে খোকা বাবু নামে একজন কমেন্টে লিখেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার কারণ? নিজে এমপি হবো, বউকে উপজেলা চেয়ারম্যান বানাবো। শালা ভাইস চেয়ারম‍্যান, শালিকে মহিলা ভাইস চেয়ারম্যান, বড় চামচাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছোট চামচাগুলাকে মেম্বার বানাব। এই মহৎ উদ্দেশ্য সফল হলে চুরির ক্ষেত্রে আর বাধা নেই।

যার প্রতিক্রিয়া জানিয়ে আসিফ লিখেছেন, একশো তে একশো।’

আসিফ আকবর বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন। নির্বাচন নিয়ে দেওয়া তার এই পোস্টটি ইতোমধ্যেই বেশ সারা ফেলেছে নেটিজেনদের মধ্যে। ইতোমধ্যেই পোস্টটি ভাইরাল হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close