শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুগঞ্জে গ্রাম আদালতের সফল আয়োজন
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৯ পিএম

বাংলাদেশ গ্রাম আদালত ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগ এর ইউ.এন.ডি.পি'র বাস্তবায়নে পরিচালিত একটি উদ্যোগের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে গ্রাম আদালত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনীতে সভাপতিত্ব করেন লালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন।

এ অনুষ্ঠানে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সহকারী হিসাব রক্ষক নাছরিন আক্তার, ইউপি সদস্য মোঃ শাহজাহান, মোঃ মাহফুজ মিয়া, লিটন দাস, সাবেরা খাতুন, রুবি আক্তার, প্রথম দাস, নুরু মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, ধর্মীয় ও কৃষক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম ও এর মাধ্যমে কীভাবে বাদী ও বিবাদের অভিযোগের সমাধান করা হয়, তা নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত করতে হবে যাতে এটি স্বাধীনভাবে জনগণের সেবা দিতে পারে।

এছাড়াও বক্তারা জানায়, গ্রাম আদালত যদি নিরপেক্ষভাবে পরিচালিত হয়, তবে সাধারণ মানুষের ইউনিয়ন পরিষদের উপর আস্থা বাড়বে এবং তারা খরচ ছাড়াই গ্রাম আদালতের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পাবে। গ্রাম আদালত প্রাথমিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, "গ্রাম আদালতের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করি। গ্রাম আদালত সচল হলে বিচারিক আদালতের মামলা কমে যাবে এবং জনগণকে আর টাকা পয়সা খরচ করে আদালত বা থানায় যেতে হবে না।"

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close