বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে
আহত সাংবাদিক জাভেদের সাথে কথা বললেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৭ পিএম আপডেট: ০৫.০২.২০২৫ ১০:৫২ PM

সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাভেদকে দেখতে আসেন। 

এসময় তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার ও তার পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরন শোনেন। এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আহত জাভেদ-এর চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

ডা. রফিকূল ইসলাম তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপার্সন বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস,  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ আহত জাভেদ আক্তারকে দেখতে হাসপাতালে আসেন।

উল্লেখ্য, তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর, সংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর আঘাতে এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তারসহ কয়েকজন আহত হোন।

ঘটনার পরপরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর নেতৃবৃন্দকে দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close